একাডেমিক কার্যক্রম

বাংলাদেশ স্টুডেন্টস’ অর্গানাইজেশন শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষতা ও সাফল্য নিশ্চিত করতে নিয়মিত একাডেমিক কার্যক্রম পরিচালনা করে। এ কার্যক্রমের মাধ্যমে পাঠ্যক্রম, পরীক্ষা-পদ্ধতি ও একাডেমিক চ্যালেঞ্জ সম্পর্কে সময়োপযোগী দিকনির্দেশনা প্রদান করা হয়। বিভিন্ন কুল্লিয়া ও স্তরের শিক্ষার্থীদের জন্য পরামর্শমূলক সেশন এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করা হয়। শিক্ষার্থীদের পড়াশোনায় ধারাবাহিকতা, শৃঙ্খলা ও মানোন্নয়নই এই কার্যক্রমের মূল লক্ষ্য।