বাংলাদেশ স্টুডেন্টস’ অর্গানাইজেশন সদস্যদের মাঝে বাংলাদেশের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ ও চর্চার লক্ষ্যে নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে। প্রবাসে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে দেশীয় মূল্যবোধ, জাতীয় চেতনা ও সাংস্কৃতিক পরিচয় জাগ্রত করাই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য।